সুহানা খানের প্রিয় কোরীয় গায়ক কিম জুন-মিয়ন

সুহানা খানের প্রিয় কোরীয় গায়ক কিম জুন-মিয়ন

বলিউড বাদশাহ শাহরুখ খানের কন্যা সুহানা খান বর্তমানে তার আসন্ন চলচ্চিত্র ‘কিং’-এর প্রস্তুতি নিচ্ছেন। অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা হচ্ছে। অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দের সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও সম্প্রতি এক কোরীয় গায়কের প্রতি তার ভালো লাগার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে সুহানা জানান, তিনি দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গায়ক, গীতিকার ও অভিনেতা কিম জুন-মিয়নের ভক্ত। এক অনুরাগী তাকে জিজ্ঞাসা করলে, তিনি কাকে পছন্দ করেন, সুহানা সরাসরি কিমের নাম উল্লেখ করেন।

সুহানা তার পছন্দের কোরীয় গায়কের একটি ছবি শেয়ারও করেন। তার এই পছন্দ জানার পর ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়। জোয়া আখতার পরিচালিত ‘আর্চিজ’-এর মাধ্যমে তার অভিনয়ে অভিষেক হয়, তবে তা নিয়ে কিছু সমালোচনার মুখোমুখি হতে হয়। বর্তমানে তিনি বাবার সঙ্গে ‘কিং’ ছবিতে অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন, যা ২০২৬ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পাবে।

আরও পড়ুন