আফগানিস্তানের পাল্টা হামলা, পাকিস্তানের উপর চাপ বৃদ্ধি

আফগানিস্তানের পাল্টা হামলা, পাকিস্তানের উপর চাপ বৃদ্ধি

আফগানিস্তান পাকিস্তানের সেনাদের লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করেছে। খোস্ত প্রদেশের মুখপাত্র মুস্তাগফের গুরবাজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আজ রাতে প্রতিশোধমূলক হামলা আবার শুরু হয়েছে। আফগান কর্মকর্তার মতে, হামলাগুলো পাকিস্তানের সীমান্তবর্তী জাজি ময়দান, আলী শীর এবং তেরাজিতে সেনাদের অবস্থানকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে।

গত রোববার পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায়। আফগানিস্তান তখন জানায়, তারা সঠিক সময়ে এর জবাব দিবে। এই হুমকির পর আফগান সেনারা গতকাল রাতে পাকিস্তানের সেনাদের ওপর আকস্মিক হামলা শুরু করে, যার ফলে পাকিস্তানও বিমান হামলা চালানো শুরু করে।

আফগানিস্তানের নতুন হামলার পর পাকিস্তান আবারও হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন