আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি: ইরানের হামলার প্রতিশোধ নিতে হবে

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি: ইরানের হামলার প্রতিশোধ নিতে হবে

সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই আক্রমণ জাতীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।’ তারা বলছে, এই হামলার প্রতিশোধ নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে তাদের।

বিবৃতিতে আরও বলা হয়, আমিরাতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ইরানের কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। আবুধাবির একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং একজন এশীয় নাগরিকের মৃত্যু হয়েছে।

আমিরাত এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বেসামরিক স্থাপনা ও জাতীয় প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করার প্রতিবাদ জানিয়ে, একে কাপুরুষোচিত কাজ বলে অভিহিত করেছে। তারা জানিয়েছে, এ ধরনের হামলা বেসামরিক নাগরিকদের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ক্ষুন্ন করে।

বিবৃতিতে বলা হয়, ‘এই হামলা জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।’ আমিরাত এই হামলার প্রতিক্রিয়া জানানোর এবং তার ভূখণ্ড রক্ষার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার সংরক্ষণ করে। যেকোনো হুমকি মোকাবিলায় সংযুক্ত আরব আমিরাত সম্পূর্ণ প্রস্তুত বলেও জানানো হয় বিবৃতিতে।

আরও পড়ুন