ইরাকে বাংলাদেশিদের সতর্ক থাকার নির্দেশনা

ইরাকে বাংলাদেশিদের সতর্ক থাকার নির্দেশনা

ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরান-ইসরায়েলের মধ্যে উদ্ভূত সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার স্বার্থে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার এবং নিজ নিজ বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করার জন্য আহ্বান জানানো হয়েছে।

দূতাবাস জানিয়েছে, ইরাকি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশটির সরকারের বিবৃতি ও নির্দেশনা অনুযায়ী চলার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর +৯৬৪৭৮২৭৮৮৩৬৮০ অথবা ই-মেইল [email protected] যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

আরও পড়ুন