ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল

ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল

ইরানের সামরিক বাহিনীর হামলায় ইসরায়েলি বাহিনীর রাডার ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত ও আঘাতের সময় নির্ধারণ করতে পারছে না ইসরায়েল। বৃহস্পতিবার ইসরায়েলের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের সাম্প্রতিক হামলায় শত্রু পক্ষের বেশ কয়েকটি শনাক্তকরণ কেন্দ্র ধ্বংস হওয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করার সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ইসরায়েলজুড়ে প্রায়ই অকারণে সাইরেন বেজে উঠছে।

একটি ইসরায়েলি সূত্র জানিয়েছে, “আজ ইরান থেকে উৎক্ষেপিত কিছু ক্ষেপণাস্ত্র কোনো ধরনের পূর্ব-সতর্কতা বা প্রস্তুতি ছাড়াই ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এসব ক্ষেপণাস্ত্র মোকাবিলায় কোনো ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাড়া দিতে পারেনি। এমনকি এমনও ঘটছে, ইরান থেকে কোনো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা না হলেও সাইরেন বেজে উঠছে!”

সূত্রটি আরও জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত হতে পারছে না যে সাইরেন বাজানোর সময় কোনো ক্ষেপণাস্ত্র আসছে কি না। আবার যখন ইরান থেকে উৎক্ষেপণের সতর্কতা সংকেত দেখা যাচ্ছে, তখনও তারা নিশ্চিত হতে পারছে না যে সত্যিই কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে কি না।

“এটি বড় ধরনের পরিবর্তন; যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় চরম বিভ্রান্তি সৃষ্টি করেছে,” যোগ করেন তারা। যুদ্ধের ১২ দিনের এই সময়ে ইসরায়েলের একমাত্র উন্নতি হয়েছে তাদের ‘গণমাধ্যম সেন্সরশিপ’ বা সংবাদ নিয়ন্ত্রণের সক্ষমতায়। এছাড়া সামগ্রিকভাবে ইসরায়েলিদের জন্য পরিস্থিতি আরও নরকতুল্য হয়ে উঠেছে।

আরও পড়ুন