ইরানে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক বাহিনী, যার ফলে নিহত হয়েছেন কয়েকজন ইরানি কর্মকর্তা। এ দাবি করেছেন ইসরাইলের এক সামরিক কর্মকর্তা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিবিসি বাংলায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় নিহতদের মধ্যে ইরানের একাধিক কর্মকর্তা রয়েছেন। তবে ওই ইসরাইলি কর্মকর্তার নাম জানানো হয়নি।
ইসরাইলি সামরিক সূত্রের মতে, অভিযানের সময় তিনটি আলাদা স্থানে আঘাত হানা হয়, যেখানে ইরান সরকারের সদস্যরা একত্রিত ছিলেন।
একই সঙ্গে জানা গেছে, নির্দিষ্ট লক্ষ্য চিহ্নিত করে যুক্তরাষ্ট্রের সহায়তায় এ হামলা পরিচালনা করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ সতর্কবার্তা দিয়েছে যে, প্রয়োজন হলে ভবিষ্যতেও তারা একই ধরনের অভিযান চালাতে প্রস্তুত।
