ইরানের নতুন নেতারা ট্রাম্পের সঙ্গে কথা বলতে চান

ইরানের নতুন নেতারা ট্রাম্পের সঙ্গে কথা বলতে চান

ইরানে গত শনিবার আকস্মিক হামলা চালিয়ে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিসহ ৪০ জনের বেশি নেতাকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পর দ্রুত নতুন নেতৃবৃন্দ তৈরি করে তেহরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে এই নতুন নেতারা তার সঙ্গে কথা বলতে চায়।

রোববার (১ মার্চ) আটলান্টিক ম্যাগাজিনে ট্রাম্প বলেন, “তারা আমার সঙ্গে কথা বলতে চায়। আমি রাজি হয়েছি। আমি তাদের সঙ্গে কথা বলব।” তিনি আরও যোগ করেন, “তাদের আগেই কথা বলা উচিত ছিল। যেটি বাস্তব, তার ওপর জোর দেওয়া উচিত ছিল। যা সহজে করা যায়, সেটিই করা উচিত ছিল। তারা অনেক বেশি অপেক্ষা করেছে।”

তবে ট্রাম্প কখন এ আলোচনা শুরু হবে, তা স্পষ্ট করেননি। গত মাসে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে তিন দফা আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সর্বশেষ আলোচনা ঘটে শুক্রবার। আগামী শুক্রবার তাদের আবারও আলোচনায় বসার কথা ছিল, কিন্তু তার আগেই দখলদার ইসরায়েলকে সঙ্গে নিয়ে আকস্মিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন