ইরানের হামলার ভয়ে উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা শাখা অস্থায়ীভাবে বন্ধ করে দিচ্ছে পশ্চিমা ব্যাংকগুলো। বৃহস্পতিবার আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, কর্মীদের নিরাপত্তার কথা উল্লেখ করে অন্তত এ সপ্তাহের জন্য শাখা বন্ধ করা হচ্ছে।
বিশ্বখ্যাত এইচএসবিসি ব্যাংক কাতারের দোহায় তাদের কার্যক্রম অস্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া, সিটিব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড সংযুক্ত আরব আমিরাতে তাদের অফিস বন্ধ করার ঘোষণা দিয়েছে।
দুই দিন আগে, যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েল ইরানের একটি ব্যাংকে হামলা চালায়, যার পর ইরান জানায় যে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে হামলা চালানোর অধিকার রাখে।
