মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ও সামরিক অবকাঠামোতে পাল্টা হামলা চালানোর অংশ হিসেবে ইরান সংযুক্ত আরব আমিরাতে মিসাইল হামলা চালিয়েছে।
এই হামলায় আবুধাবিতে একজন নিহত হয়েছেন।
সংযুক্ত আরব আমিরাতের সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ইরান আন্তর্জাতিক আইন ও তাদের ভৌগলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে এবং এর জন্য উপযুক্ত জবাব দেওয়া হবে।
