আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে মিসাইল হামলার দাবি করেছে ইরান। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির ধারণা করা হচ্ছে, তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি।
এর আগে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ সাইপ্রাস লক্ষ্য করে তেহরান মিসাইল হামলা চালিয়েছে বলে দাবি করেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। তিনি জানান, সাইপ্রাসের দিকে লক্ষ্য করে দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যার খুব কাছেই রয়েছে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি। তবে, সেগুলো ব্রিটিশ ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়নি।
বাহরাইনে প্রায় ৩শ’ ব্রিটিশ সেনা অবস্থান করছিল, যাদের কয়েকজন হামলার স্থান থেকে মাত্র কয়েকশ’ গজ দূরে ছিলেন। হিলি উল্লেখ করেন, ইরানের এই পদক্ষেপ প্রমাণ করে তাদের পাল্টা হামলা কতটা নির্বিচার।
এদিকে, মধ্যপ্রাচ্যে প্রতিরক্ষামূলক অভিযানের অংশ হিসেবে আকাশে যুদ্ধবিমান মোতায়েনের কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্ট্রার্মার।
