ইরানের সঙ্গে চুক্তি হয়নি, ফিরে যাচ্ছেন ভ্যান্স

ইরানের সঙ্গে চুক্তি হয়নি, ফিরে যাচ্ছেন ভ্যান্স

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে ২১ ঘণ্টার আলোচনার পর কোনো চুক্তিতে পৌঁছাতে না পেরে তার প্রতিনিধিদল পাকিস্তান ছাড়ছে।

আলোচনায় পারমাণবিক অস্ত্র নির্মাণ না করার শর্তসহ আমেরিকার দেওয়া কোনো শর্তই ইরান মেনে নিতে রাজি হয়নি। ইসলামাবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, ‘দুঃসংবাদ হলো যে আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। আমার মনে হয়, এটি আমেরিকার চেয়ে ইরানের জন্যই অনেক বড় দুঃসংবাদ।’

তিনি আরও জানান, আলোচনা চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অন্তত ছয়বার কথা বলেছেন। এই আলোচনাটি ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে সর্বোচ্চ পর্যায়ের বৈঠক।

আলোচনার ফলাফলের ওপরই দুই সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতির ভবিষ্যৎ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি নির্ভরশীল। হরমুজ প্রণালি বিশ্বব্যাপী ২০ শতাংশ জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ নৌপথ।

ইরান সরকার জানিয়েছে, আলোচনা শেষ হয়েছে এবং উভয়পক্ষের কারিগরি বিশেষজ্ঞরা নথিপত্র বিনিময় করবেন। যদিও পরবর্তী আলোচনা কবে হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

পাকিস্তানের একটি সূত্র জানায়, বৈঠকের আগে ভ্যান্স এবং মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা ইরানের নেতাদের সঙ্গে বৈঠক করেন।

এদিকে, পেন্টাগন জানিয়েছে, এক সামরিক ঘাঁটির কাছে মার্কিন বিমান হামলায় নিহত শিক্ষার্থীদের জুতো এবং স্কুল ব্যাগ নিয়ে আলোচনা চলাকালীন ইরানি প্রতিনিধিরা কালো পোশাক পরেছিলেন।

এই উচ্চপর্যায়ের বৈঠককে কেন্দ্র করে ইসলামাবাদে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল, যেখানে হাজার হাজার সেনাসদস্য মোতায়েন করা হয়।

আরও পড়ুন