ইরানের হুমকি: ইসরায়েলি দূতাবাসে হামলা চালানোর পরিকল্পনা

ইরানের হুমকি: ইসরায়েলি দূতাবাসে হামলা চালানোর পরিকল্পনা

লেবাননে ইরানি দূতাবাসে হামলা হলে বিশ্বজুড়ে ইসরায়েলের সব দূতাবাসকে নিশানা করে হামলা চালানো হবে বলে জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি। তিনি বুধবার এই হুমকি দেন।

শেকারচি বলেন, ইসরায়েল একটি ‘অপরাধী রাষ্ট্র’ যা আন্তর্জাতিক সীমানা ও রীতিনীতির তোয়াক্কা করে না। ইসলামী প্রজাতন্ত্র ইরান আন্তর্জাতিক বিবেচনা ও কূটনৈতিক সম্পর্কের প্রতি শ্রদ্ধা রেখে সংযম প্রদর্শন করেছে।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া বিশ্বের অন্য কোনও দেশের সঙ্গে ইরানের শত্রুতা নেই। লেবাননে ইরানি দূতাবাসে আঘাত এলে ইরান সব ইসরায়েলি দূতাবাসকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে।

শেকারচি বলেন, “যদি ইহুদিবাদী গোষ্ঠী এমন কোনও আগ্রাসন চালায়, তাহলে আমরা নিঃসন্দেহে এর পাল্টা জবাব দেব।” চলমান সংঘাতে ইসরায়েল এবং তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রকে পরাস্ত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন