ইরানের হুমকি: বিশ্বজুড়ে ইসরাইলি দূতাবাসে হামলার পরিকল্পনা

ইরানের হুমকি: বিশ্বজুড়ে ইসরাইলি দূতাবাসে হামলার পরিকল্পনা

দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। গত ২৮ ফেব্রুয়ারির ওই হামলার পর তেহরান তাদের প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় করেছে। ইরান উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোতে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। এ পরিস্থিতিতে, বিশ্বজুড়ে ইসরাইলি দূতাবাসে হামলার হুমকি দিয়েছে ইরান।

ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুলফজল শেখরচি টেলিভিশনে বলেছেন, লেবাননে ইসরাইলি হামলার প্রতিক্রিয়া হিসেবে বিশ্বজুড়ে ইসরাইলি মিশনগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। তিনি উল্লেখ করেছেন, ইসরাইল যদি এ ধরনের পদক্ষেপ নেয়, তবে তা আমাদের প্রতিরোধের অংশ হিসেবে কাজ করবে।

এর আগে, মঙ্গলবার (৩ মার্চ) ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচাই আদরাই লেবাননে অবস্থানরত ইরানি প্রতিনিধিদের এলাকা ছাড়ার জন্য ২৪ ঘণ্টার সতর্কবার্তা দিয়েছেন।

আরও পড়ুন