ইরানের ৫ জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলা

ইরানের ৫ জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলা

ইরানের চারটি তেলের ডিপো এবং একটি পেট্রোলিয়াম পরিবহন কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।

শনিবার (৭ মার্চ) রাতের এই হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন এবং জ্বালানি স্থাপনাগুলোর গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে।

ইরানের জাতীয় তেল উত্তোলন ও বিতরণ কোম্পানির নির্বাহী কেরামাত বিয়েসকারামি এই হামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তেহরান এবং আলবোর্জ প্রদেশে মার্কিন-ইসরাইলি বিমান বাহিনীর হামলায় দুটি তেলের ট্যাংকারের চালকসহ চারজন নিহত হয়েছেন।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই হামলার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, ইরানের সামরিক অবকাঠামো ও সক্ষমতা কমাতে অভিযানটি পরিচালিত হয়েছে। হামলার পর তেলের ডিপোগুলোতে বিশাল অগ্নিকাণ্ডের চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হয়েছে।

এই হামলার ফলে ইরানের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন