ইরানে দূতাবাস বন্ধ করলো আমিরাত, রাষ্ট্রদূত ফিরছে

ইরানে দূতাবাস বন্ধ করলো আমিরাত, রাষ্ট্রদূত ফিরছে

সংযুক্ত আরব আমিরাত ইরানে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে এবং রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনছে। মার্কিন ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে ইরান একাধিকবার হামলা চালানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে জানায়, “আমরা তেহরানে আমাদের দূতাবাস বন্ধ করার এবং রাষ্ট্রদূতসহ সকল কূটনৈতিক সদস্যকে প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি। ইরানের ন্যাক্কারজনক মিসাইল হামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “আমিরাতের ওপর ইরানের ‘সরাসরি ও ঔদ্ধত্যপূর্ণ’ মিসাইল হামলার প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের হামলা আমাদের সার্বভৌমত্বের ওপর এক নগ্ন আগ্রাসন, যা আবাসিক এলাকা, বিমানবন্দর, বন্দর এবং জনসেবামূলক প্রতিষ্ঠানসহ বিভিন্ন বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং নিরপরাধ সাধারণ মানুষের জীবনকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।”

আরও পড়ুন