ইরানে বিপ্লবী গার্ডের ড্রোন হেডকোয়ার্টারে হামলার দাবি

ইরানে বিপ্লবী গার্ডের ড্রোন হেডকোয়ার্টারে হামলার দাবি

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের ড্রোন হেডকোয়ার্টারে হামলার দাবি করেছে ইসরায়েল। সোমবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানে আরেক দফা হামলা চালিয়েছে। এই হামলায় বিপ্লবী গার্ডের ড্রোন হেডকোয়ার্টার লক্ষ্যবস্তু ছিল।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, এই হেডকোয়ার্টার থেকে তাদের লক্ষ্য করে ড্রোন ছোড়া হয়েছে এবং আরও ড্রোন ছোড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এছাড়া অন্যান্য ড্রোন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনা লক্ষ্য করে হামলার কথাও উল্লেখ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

আরও পড়ুন