ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার চতুর্থ দিনে দেশটিতে ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
ভূমিকম্পটি ইরানের দক্ষিণ-মধ্যাঞ্চলীয় পারস্য উপসাগর ঘেঁষা গেরাশ অঞ্চলে ঘটে, যার উৎপত্তি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য নিশ্চিত করেছে।
২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের রাজধানী তেহরানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এর পর থেকেই ইরান পাল্টা হামলা চালাতে শুরু করে এবং মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করে আক্রমণ করছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে বলেছিলেন যে এই যুদ্ধ চার সপ্তাহের মধ্যে শেষ হতে পারে, কিন্তু এখন তা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে।
