ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান নিয়ে উত্তেজনা

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান নিয়ে উত্তেজনা

ইরানে ইসরায়েলের হামলা এবং যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে ‘‘অবৈধ আগ্রাসন’’ হিসেবে আখ্যা দিয়ে চরম নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ওই হামলাকে ইরানের জাতীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান প্রত্যাশিত ছিল এবং যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী আচরণে এমন ঘটনা অনিবার্য। বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘‘আগ্রাসনের যুদ্ধ’’ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করা হয়েছে।

এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর তেহরানে ব্যাপক সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তেহরানে নতুন করে বড় ধরনের হামলা শুরু হয়েছে।

এই যৌথ হামলায় মধ্যপ্রাচ্যে ব্যাপক অস্থিতিশীলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। হামলার প্রতিশোধে ইরানের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে মার্কিন ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার ফলে সংযুক্ত আরব আমিরাত ও কাতারে হতাহতের ঘটনা ঘটেছে।

ইরানের সর্বোচ্চ নেতা খামেনির হত্যাকাণ্ড নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এই হত্যাকাণ্ডকে ‘‘নৃশংস হত্যাকাণ্ড’’ বলে অভিহিত করে বলেন, এটি মানবিক নৈতিকতার সমস্ত আদর্শ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

আরও পড়ুন