যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।
সর্বশেষ তথ্য অনুযায়ী ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২০টিরও বেশি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার বিকেলের দিকে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র মোজতবা খালেদি বলেছেন, ‘এখন পর্যন্ত ২০টিরও বেশি প্রদেশ হামলার শিকার হয়েছে।’
