১২ দিনের সংঘাতের অভিজ্ঞতার পর ইসরায়েল ইরানে হামলা চালাতে অনিচ্ছুক বলে দাবি করেছেন তেহরানের অন্তর্বর্তী জুমার খতিব মোহাম্মদ হাসান আবুতোরাবি ফার্দ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জুমার নামাজের খুতবায় তিনি বলেন, ১২ দিনের সংঘাতের অভিজ্ঞতা দেখিয়েছে যে ইসরায়েল ইরানের বিরুদ্ধে নতুন করে আগ্রাসনে যেতে চাইছে না। মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, ‘জায়নবাদীরা ইরানের বিরুদ্ধে আগ্রাসন থেকে নিজেদের কঠোরভাবে বিরত রাখছে।’
তার দাবি, ইসরায়েলিরা যুদ্ধকে ভয় পায় এবং জানে ইরানের শক্তির বিপরীতে তাদের কোনো কার্যকর প্রতিরক্ষা ঢাল নেই। ইরানি এই ধর্মীয় নেতার মতে, সাম্প্রতিক সংঘাত আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন বার্তা দিয়েছে এবং ইরানের সামরিক সক্ষমতা আরও স্পষ্ট করেছে।
