ইরানের দক্ষিণাঞ্চলীয় গেরাশ এলাকায় ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৩ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল গেরাশ থেকে ৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তৎক্ষণাত কোনো বড় ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
