মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘২০ গুণ কঠোর’ হামলার হুমকি দিয়েছেন, যা তেহরানের পক্ষ থেকে পাল্টা হুঁশিয়ারির সৃষ্টি করেছে। ট্রাম্পের এই ঘোষণার প্রেক্ষিতে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি বলেন, ইরানি জনগণ ট্রাম্পের খালি হুমকিতে ভয় পায় না।
ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, যদি ইরান হরমুজ প্রণালীতে তেলের বাণিজ্য বন্ধ করার চেষ্টা চালিয়ে যায়, তবে যুক্তরাষ্ট্র ‘২০ গুণ কঠোরভাবে’ আঘাত করবে।
লারিজানি ট্রাম্পের এই হুমকির কঠোর জবাব দিয়ে বলেন, ‘আপনার চেয়েও শক্তিশালীরা ইরানিদের নির্মূল করতে ব্যর্থ হয়েছে। তাই সাবধান থাকুন, পরে আপনারাই যেন ধ্বংস হয়ে না যান।’
