ইরান সম্পূর্ণরূপে পরাজিত হয়েছেঃ ট্রাম্প

ইরান সম্পূর্ণরূপে পরাজিত হয়েছেঃ ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ‘সম্পূর্ণভাবে পরাজিত’ হয়েছে। তিনি শুক্রবার নিজ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ইরান এমন একটি চুক্তি করতে চায়, যা তিনি মেনে নেবেন না।

এদিকে, ইরানি কর্মকর্তারা যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভুয়া সংবাদমাধ্যমগুলো’ ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনী কতটা ভালো করেছে তা নিয়ে প্রতিবেদন করতে পছন্দ করে না। তিনি আরও বলেন, ইরান সম্পূর্ণরূপে পরাজিত এবং একটি চুক্তি করতে চায়, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

আরও পড়ুন