ইসরাইলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর পাল্টা হামলা

ইসরাইলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর পাল্টা হামলা

ইসরাইলের তিনটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তারা দাবি করেছে, বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরাইলি হামলার জবাবে এই পালটা হামলা করা হয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের।

মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা উত্তর ইসরাইলের রামাত ডেভিড বিমান ঘাঁটি ও মেরন ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। সংগঠনটি জানায়, ‘লেবাননের ডজনখানেক শহর ও জনপদে ইসরাইলের অপরাধমূলক আগ্রাসনের জবাবে’ তারা এই হামলা পরিচালনা করেছে।

এছাড়া, সংগঠনটি অধিকৃত গোলান হাইটসের একটি সামরিক স্থাপনায় রকেট হামলাও চালিয়েছে বলে জানিয়েছে।

এদিকে, মঙ্গলবার ভোরের দিকে বৈরুতে সিরিজ হামলা শুরু করে ইসরাইল। বাংলাদেশ সময় মঙ্গলবার (৩ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এই হামলা চালায় ইসরাইলি বাহিনী। লেবাননের সরকারি তথ্য অনুযায়ী, একদিনে দেশটিতে ইসরাইলের হামলায় ৫২ জনের মৃত্যু হয়েছে এবং দেড়শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

আরও পড়ুন