ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলার দাবি ইরানের

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলার দাবি ইরানের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, তাদের ‘খাইবার’ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিমানবাহিনীর কমান্ডারের অবস্থানে গুরুতর আঘাত হানা হয়েছে।

সোমবার (২ মার্চ) তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। আইআরজিসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, ইরান এ পর্যন্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের দশ দফা হামলা চালিয়েছে।

এদিকে, ইসরায়েলি সূত্রের বরাতে জানা গেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অধিকৃত অঞ্চলের বেইত শেমেশে নির্ধারিত সফর বাতিল করেছেন। নেতানিয়াহুর সর্বশেষ প্রকাশিত ভিডিওটি কয়েক মিনিটের, যা কয়েক ঘণ্টা আগে সম্প্রচারিত হয়। এরপর থেকে তার নতুন কোনো ভিডিও বা ছবি প্রকাশিত হয়নি।

তবে নেতানিয়াহুর অবস্থান বা নিরাপত্তা নিয়ে হিব্রু ভাষার গণমাধ্যমে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক তথ্য এখনো প্রকাশিত হয়নি।

আরও পড়ুন