ইসরায়েলের হুমকি, খামেনির উত্তরসূরিকে হত্যা করা হবে

ইসরায়েলের হুমকি, খামেনির উত্তরসূরিকে হত্যা করা হবে

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি হিসেবে যাকেই বেছে নেওয়া হবে তাকেই হত্যার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

তিনি বলেন, ‘ইসরায়েলকে ধ্বংস এবং যুক্তরাষ্ট্র, মুক্ত বিশ্ব ও আঞ্চলিক দেশগুলোর জন্য হুমকি তৈরি করতে ইরানি শাসকগোষ্ঠী যে নেতাই নির্বাচিত করুক, তাকে হত্যার নিশানা বানানো হবে।’

গত শনিবার তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হন। তার উত্তরসূরি বেছে নিতে ইরানে প্রস্তুতি চলছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শেষ হলে রেজা পাহলভীর চেয়ে ইরানের ভেতরে থাকা কেউ নেতৃত্ব দেওয়ার জন্য বেশি উপযুক্ত হবে।

তিনি বলেন, ‘সর্বোচ্চ খারাপ পরিস্থিতি হবে যদি খামেনির মতো কেউ আবার ইরানের ক্ষমতায় আসে।’

এদিকে, খামেনির শেষবিদায় জানাতে ইরান তিন দিনব্যাপী আনুষ্ঠানিকতার ঘোষণা দিয়েছে। স্থানীয় সময় আজ বুধবার রাত ১০টায় আনুষ্ঠানিকতা শুরু হবে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, খামেনিকে তার জন্মস্থান মাশহাদে সমাহিত করা হবে, তবে দাফনের সুনির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি।

আরও পড়ুন