দখলদার ইসরায়েলে আজ রাতে ইরান ও লেবাননের হিজবুল্লাহর পক্ষ থেকে বিস্তৃত হামলার সম্ভাবনা রয়েছে। সিএনএন বুধবার (১১ মার্চ) রাতে এ তথ্য জানায়।
এক ইসরায়েলি সূত্র সিএনএনকে জানায়, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্ভাব্য হামলার বিষয়ে রাজনৈতিক ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন।
টাইমস অব ইসরায়েল জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার গুজব ছড়িয়েছে, যার ফলে নেতানিয়াহুর বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানান, যুদ্ধ সংক্রান্ত যে নির্দেশনা সাধারণ মানুষের জন্য দেওয়া হয়েছিল, সেখানে কোনো পরিবর্তন আনা হয়নি।
