ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা, লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা, লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা চলাকালীন লেবাননে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। সর্বশেষ হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে ৫ জন নিহত হয়েছেন।

বার্তাসংস্থা এনএনএ জানিয়েছে, রক্তক্ষয়ী এ হামলা তেহফাতে ঘটেছে, যেখানে ইসরায়েলি ড্রোনও উড়ছে। হামলায় আহতদের উদ্ধার করতে আসা এক প্যারামেডিকের ওপরও হামলার ঘটনা ঘটেছে। তেহফারের পাশাপাশি সিদ্দিকিন, তিবনিন ও দিব্বিনেও হামলা চালানো হয়েছে।

ইরান-যুক্তরাষ্ট্রের মুখোমুখি আলোচনা ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে, যা ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে। প্রথমে পাকিস্তানের মাধ্যমে আলোচনা হলেও পরে দুই দেশ তাদের নিজস্ব পয়েন্ট নিয়ে মুখোমুখি বৈঠকে বসেছে।

তবে আলোচনা কতটা সফল হবে তা এখনও স্পষ্ট নয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের দাম বেড়েছে এবং ওই অঞ্চলের জ্বালানি অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসলামাবাদের আলোচনার সফলতা যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং চুক্তিতে পৌঁছাতে সাহায্য করতে পারে, যা অনেকের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা দেশের জনগণের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই আলোচনায় তারা হয়ত আশার আলো দেখবেন।

আরও পড়ুন