ওমানে বসবাসকারী বাংলাদেশিদের জন্য মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ওমানি কর্তৃপক্ষের নির্দেশাবলী এবং পরামর্শ অনুসরণ করার আহ্বান জানিয়েছে।
রোববার (১ মার্চ) প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, আঞ্চলিক পরিস্থিতির কারণে সকল বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে হবে এবং স্থানীয় কর্তৃপক্ষের জারি করা সুরক্ষা নির্দেশনা মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও, বিমানবন্দরে যাওয়ার আগে সকল যাত্রীকে নিজেদের বিমান সংস্থা বা ট্রাভেল এজেন্টের সঙ্গে ফ্লাইটের হালনাগাদ তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
জরুরি প্রয়োজনে ওমানে বসবাসকারী বাংলাদেশিরা দূতাবাসের হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন: +968 91980621, +968 91997852।
