ওমান উপকূলে তেল ট্যাংকারে হামলা, ৪ আহত

ওমান উপকূলে তেল ট্যাংকারে হামলা, ৪ আহত

ওমানের মুসান্দম থেকে প্রায় ৫ নটিক্যাল মাইল দূরে পালাউ পতাকাবাহী তেল ট্যাংকার ‘স্কাইলাইট’ হামলার শিকার হয়েছে। ওমানের সামুদ্রিক নিরাপত্তা কেন্দ্র জানিয়েছে, হামলায় চারজন আহত হয়েছেন এবং ২০ সদস্যের ক্রু দলের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

আল-জাজিরা জানিয়েছে, হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে অধিক তথ্য পাওয়া যায়নি। এই হামলার আগে, ওমানের দুকম বন্দর লক্ষ্য করে দুটি ড্রোন হামলায় এক বিদেশি কর্মী আহত হয়েছেন।

এদিকে, ইরান মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও জর্ডানে হামলার কথা জানিয়েছে।

আরও পড়ুন