কাতারের আমিরকে পুতিনের সমর্থন জানানো টেলিফোন আলোচনা

কাতারের আমিরকে পুতিনের সমর্থন জানানো টেলিফোন আলোচনা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। কাতারে ইরানের একের পর এক হামলার পর গ্যাস উৎপাদন বন্ধ ঘোষণা করার প্রেক্ষাপটে এই আলোচনা হয়।

পুতিন আমিরের প্রতি সংহতি জানিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাতের অবসানে সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানান।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার এই টেলিফোন আলোচনা অনুষ্ঠিত হয়।

এক বিবৃতিতে কাতারের আমিরের কার্যালয় জানায় যে, পুতিন কাতারের প্রতি সমর্থন ও সহায়তা প্রদানের প্রস্তুতি প্রকাশ করায় আমির শেখ তামিম তাকে ধন্যবাদ জানিয়েছেন।

দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন এবং উত্তেজনা প্রশমনসহ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন