কারাগারে ইমরান খানের প্রতি মানবিক আচরণের দাবি ১৪ অধিনায়কের

কারাগারে ইমরান খানের প্রতি মানবিক আচরণের দাবি ১৪ অধিনায়কের

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের প্রতি মানবিক ও ন্যায়সঙ্গত আচরণের আহ্বান জানিয়ে পাকিস্তান সরকারকে চিঠি দিয়েছেন বিশ্বের ১৪ জন সাবেক ক্রিকেট অধিনায়ক।

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের দুই সাবেক অধিনায়ক কপিল দেব ও সুনিল গাভাস্কারসহ তালিকায় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড, অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, স্টিভ ওয়াহ এবং ইংল্যান্ডের মাইকেল আথারটন ও নাসের হুসেইন।

চিঠির খসড়া করেছেন সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক গ্রেগ চ্যাপেল। সেখানে পাকিস্তান সরকারের কাছে ইমরান খানের জন্য ‘ন্যায্য ও মানবিক আচরণ’ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

কারাগারে থাকা অবস্থায় ইমরান খানের স্বাস্থ্যের অবনতির খবর, বিশেষ করে, দৃষ্টিশক্তি কমে যাওয়ার অভিযোগ—আবেদনের মূল উদ্বেগ হিসেবে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন