বর্তমানে যে হারে ইরান ব্যালিস্টিক মিসাইল ছুড়ছে, তাতে আর কয়েকদিনের মধ্যে তাদের মিসাইল শেষ হয়ে যেতে পারে। পশ্চিমা গোয়েন্দাদের উদ্ধৃতি দিয়ে বার্তাসংস্থা এপি গতকাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
একজন জেষ্ঠ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সফলভাবে ইরানের মিসাইল লঞ্চারে হামলা চালাচ্ছে, যার ফলে ইরানের মিসাইল ছোঁড়ার পরিমাণ কমে গেছে। তবে, তিনি উল্লেখ করেন যে ইরান সম্ভবত কিছু মিসাইল জমিয়ে রাখছে।
অন্য এক কর্মকর্তা জানান, ইরানের মিসাইল আটকাতে গিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিরক্ষা মিসাইলও শেষ হয়ে যাচ্ছে। এর ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এখন থেকে প্রতিরক্ষা মিসাইল ব্যবহার সম্পর্কে সতর্ক থাকতে হবে।
