কুয়েতে মার্কিন দূতাবাসে ইরানের মিসাইল হামলা

কুয়েতে মার্কিন দূতাবাসে ইরানের মিসাইল হামলা

কুয়েতের মার্কিন দূতাবাসে ইরানের মিসাইল হামলার ঘটনা ঘটেছে। হামলার পর দূতাবাসের আশেপাশের এলাকায় আগুনের ধোঁয়া দেখা যাচ্ছে।

সংবাদ সংস্থা রয়টার্স এবং এএফপি এ তথ্য নিশ্চিত করেছে। ঘটনাস্থলে ফায়ারফাইটার এবং অ্যাম্বুলেন্সও মোতায়েন করা হয়েছে।

হামলার পর যুক্তরাষ্ট্র দূতাবাসে কাউকে না যেতে সতর্কবার্তা দিয়েছে এবং বাসায় আশ্রয় নিতে অনুরোধ করেছে। ইউএস অ্যাম্বাসি তাদের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনায় জানিয়েছে, দূতাবাসে আসবেন না এবং বাসস্থানের নিচতলায় আশ্রয় নিন।

কুয়েতে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করতে এবং সম্ভাব্য অতিরিক্ত হামলার আশঙ্কায় সতর্ক থাকতে বলা হয়েছে। দূতাবাসের কর্মীরাও বর্তমানে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।

আরও পড়ুন