কুয়েতে যুক্তরাষ্ট্রের দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ

কুয়েতে যুক্তরাষ্ট্রের দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ

কুয়েতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের যাবতীয় কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। দূতাবাস কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়েছে, “চলমান আঞ্চলিক অস্থিরতার জন্য আজ থেকে কুয়েতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের যাবতীয় নিয়মিত এবং ইমার্জেন্সি কনস্যুলার কার্যক্রম বন্ধ করা হয়েছে। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত দূতাবাস বন্ধ থাকবে।”

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হয়েছে। ২ ফেব্রুয়ারি সোমবার কুয়েতে তিনটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

তার আগের দিন ১ ফেব্রুয়ারি, রোববার, কুয়েতে ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে ৩ জন মার্কিন সেনা নিহত এবং আরও ৫ জন গুরুতর আহত হয়েছিলেন। আহত ৫ জনের মধ্যে ৩ জন সোমবার মারা যান।

সূত্র: বিবিসি

আরও পড়ুন