কুয়েত প্রবাসীদের জন্য ভিসা বাড়ানোর ঘোষণা দিয়েছে

কুয়েত প্রবাসীদের জন্য ভিসা বাড়ানোর ঘোষণা দিয়েছে

মধ্যপ্রাচ্যে উদ্ভূত যুদ্ধাবস্থার প্রেক্ষাপটে কুয়েতে অবস্থানরত এবং কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে দেশটির সরকার। কুয়েতের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বুধবার (৪ মার্চ) এক বিবৃতিতে জানিয়েছে, প্রবাসীদের ভিসার মেয়াদ অতিরিক্ত ৩ মাস এবং কুয়েতে অবস্থানরত ভিজিট ভিসাধারীদের মেয়াদ ১ মাস বাড়ানো হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সমস্ত ধরনের মেয়াদোত্তীর্ণ বা মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া ভিজিট এন্ট্রি ভিসার মেয়াদ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর করে এক মাসের জন্য বৃদ্ধি করা হয়েছে। এই প্রক্রিয়া ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে, ফলে সেবাগ্রহীতাদের আবাসিক বিভাগগুলোতে সশরীরে যাওয়ার প্রয়োজন নেই।

এছাড়া, বর্তমান পরিস্থিতিতে নির্ধারিত ফি এবং জরিমানা থেকে সবাইকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। যারা বর্তমানে কুয়েতের বাইরে ছুটিতে আছেন এবং যাদের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে, তাদের ভিসার মেয়াদ ৩ মাস বাড়ানো হচ্ছে এবং এটি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করা হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তনের ওপর নির্ভর করে এই সময়কাল আরও বাড়ানো হতে পারে।

আরও পড়ুন