কোনো দ্বীপে হামলা হলে ‘সব সংযম ত্যাগ করবে’ ইরান

কোনো দ্বীপে হামলা হলে ‘সব সংযম ত্যাগ করবে’ ইরান

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, উপসাগরীয় অঞ্চলে অবস্থিত ইরানের দ্বীপগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনো ধরনের আগ্রাসন দেখালে তেহরান ‘সব ধরনের সংযম পরিত্যাগ করবে’।

তিনি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ বিষয়ে সতর্কতা জানান। কালিবাফ বলেন, “আমরা সংযম ত্যাগ করব এবং আক্রমণকারীদের রক্তে উপসাগর রাঙিয়ে তুলব।”

ইরানের খারগ দ্বীপ, যা হরমুজ প্রণালির উত্তর-পশ্চিমে অবস্থিত, দেশের জ্বালানি রপ্তানির জন্য একটি গুরুত্বপূর্ণ টার্মিনাল। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, গত ৭ মার্চ যুক্তরাষ্ট্রের প্রশাসনে এ দ্বীপ দখলের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

এই দ্বীপ ইরানের মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ প্রক্রিয়াজাত করে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, খারগ দ্বীপ দখলে চলে গেলে ইরানের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এর প্রভাব দীর্ঘকাল অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন