ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ একই হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় খামেনির স্ত্রী আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
একই হামলার ঘটনায় খামেনির পরিবারের আরও কয়েকজন সদস্যও প্রাণ হারিয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, খামেনির দীর্ঘ শাসনামলে তার স্ত্রী জনসমক্ষে খুব কমই দেখা গিয়েছেন।
