ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করছে ইসরায়েলি গোয়েন্দারা। তাদের বরাতে রয়টার্স এবং চ্যানেল-১২ জানিয়েছে, তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় মারা গেছেন।
তবে ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এবং মেহের নিউজ জানিয়েছে, খামেনি এখনও বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন।
আলজাজিরা জানিয়েছে, ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদন সম্পূর্ণ বিপরীত ইসরায়েলি গণমাধ্যমের। চ্যানেল-১২ এর পূর্ববর্তী প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খামেনির মরদেহের ছবি দেখানো হয়েছে এবং তিনি তার প্রাসাদের কমাউন্ডে প্রাণ হারিয়েছেন।
শনিবার সকালে খামেনির প্রাসাদ লক্ষ্য করে বড় হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। নিউইয়র্ক টাইমস পরবর্তীতে প্রকাশিত একটি স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, খামেনির প্রাসাদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
