ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিশোধ নেওয়া ইসলামী প্রজাতন্ত্রের বৈধ অধিকার ও দায়িত্ব। তিনি জানান, সব শক্তি প্রয়োগ করে এর প্রতিশোধ নেওয়া হবে।
আজ রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরান এই অপরাধের পরিকল্পনাকারী ও দোষীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়াকে বৈধ দায়িত্ব এবং অধিকার মনে করে।’
পেজেশকিয়ান আরও উল্লেখ করেন, ‘আমরা এই দায়িত্ব ও কর্তব্য পালনের জন্য সব শক্তি উৎসর্গ করব।’ তিনি তার বক্তব্যে শোক ও সমবেদনা প্রকাশ করেন।
