গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা দিলেন ট্রাম্প

গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা দিলেন ট্রাম্প

গ্রিনল্যান্ডে একটি হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

ট্রাম্প তার পোস্টে লেখেন, আমরা গ্রিনল্যান্ডে একটি দুর্দান্ত হাসপাতাল জাহাজ পাঠাতে যাচ্ছি। যারা অসুস্থ এবং অযত্নে আছে তাদের যত্ন নেওয়ার জন্য জাহাজটি পাঠানো হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

তবে ট্রাম্প তার পোস্টে কী বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট নয়। গ্রিনল্যান্ড এবং ডেনমার্কে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ব্যবস্থা রয়েছে বলে জানা যায়।

মার্কিন নৌবাহিনীর দুটি ভ্রাম্যমাণ হাসপাতাল জাহাজ রয়েছে ইউএসএনএস মারসি এবং ইউএসএনএস কমফোর্ট। এগুলো মূলত সৈন্যদের সহায়তা, দুর্যোগ ত্রাণ এবং মানবিক কার্যক্রমের জন্য পরিষেবা প্রদান করে।

২০২০ সালে কোভিড-১৯ মহামারি প্রাদুর্ভাবের সময়, ইউএসএনএস কমফোর্ট কে নিউইয়র্ক সিটিতে মোতায়েন করা হয়। শহরটি তখন ভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল ছিল।

আরও পড়ুন