চীনা মুদ্রা ব্যবহার করলেই হরমুজ প্রণালী ব্যবহারের সুযোগ

চীনা মুদ্রা ব্যবহার করলেই হরমুজ প্রণালী ব্যবহারের সুযোগ

হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচলের জন্য নতুন শর্ত আরোপের পরিকল্পনা করছে ইরান। সিএনএন-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানি কর্মকর্তারা বলছেন, যদি তেলের কার্গো বা লেনদেন চীনা মুদ্রা ‘ইউয়ান’-এ সম্পন্ন হয়, তবেই নির্দিষ্ট সংখ্যক ট্যাংকারকে এই প্রণালি ব্যবহার করার অনুমতি দেওয়া হবে।

এই কর্মকর্তার মতে, বর্তমানে ইরান হরমুজ প্রণালীতে ট্যাংকার চলাচল ব্যবস্থাপনার জন্য একটি নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে। বিশ্বজুড়ে তেলের বাজার মার্কিন ডলারের নিয়ন্ত্রণে থাকলেও, ইরান এই প্রথা ভাঙার লক্ষ্যে পদক্ষেপ নিচ্ছে।

এতে ইরান আন্তর্জাতিক জ্বালানি বাজারে চীনা মুদ্রার প্রভাব বাড়ানোর জন্য বেইজিংয়ের প্রচেষ্টাকে সমর্থন করছে। এর আগে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার তেল ক্রমেই রুবল বা ইউয়ানে বিক্রি শুরু হয়েছে।

আরও পড়ুন