ট্রাম্পের আহ্বান: ইরানি জনগণকে ক্ষমতা দখলের নির্দেশ

ট্রাম্পের আহ্বান: ইরানি জনগণকে ক্ষমতা দখলের নির্দেশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জনগণের প্রতি ক্ষমতা দখলের আহ্বান জানিয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক ব্রিফিংয়ে তিনি বলেন, ইরানের জনগণের উচিত রাস্তায় নেমে আসা এবং তাদের সরকারের পতন ঘটিয়ে শাসন ব্যবস্থার দখল নেওয়া।

এই আহ্বানটি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার শুরু হওয়ার ঘণ্টাখানের মধ্যে এসেছে। ট্রাম্পের মতে, তেহরানের শাসকদের বিরুদ্ধে হামলা চালাতে ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানি জনগণের সহযোগিতা পাচ্ছে।

এদিকে, ইরান দেশটির সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী দ্বারা প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে। ইতোমধ্যে দেশটির মিসাইলগুলো উপসাগরীয় দেশগুলোতে আঘাত হেনেছে, যার ফলে আরব আমিরাতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন