ইরানে যৌথ হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে হামলা চালায় মার্কিন ও ইসরায়েলি সেনারা। এরপর বিকেলের দিকে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন নেতানিয়াহু।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর ফোনালাপের একটি ছবি প্রকাশ করেছে। এ সময় তার সামনে একটি বই রাখা দেখা গেছে, যা যুদ্ধ সংক্রান্ত। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বইটির নাম ‘যুদ্ধের মিত্র : কীভাবে মিত্র শক্তিগুলোর লড়াই যুদ্ধ ও বিশ্বকে বদলে দিয়েছে।’
বইটির লেখক টিম বোভরি, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস নিয়ে এ বইটি লিখেছেন। বইয়ের পাশাপাশি নেতানিয়াহুর সামনে মধ্যপ্রাচ্যের একটি বড় ম্যাপও রাখা আছে।
