যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহার করতে না দেয়ায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ট্রাম্প একইভাবে যুক্তরাজ্যের বিরুদ্ধেও সমালোচনা করেছেন, কারণ তারা একই ধরনের পদক্ষেপ নিয়েছে।
জার্মান চ্যান্সেলর ফ্রেদরিখ মার্জের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প সাংবাদিকদের জানান, “স্পেন খুবই খারাপ। আমরা স্পেনের সঙ্গে সবধরনের বাণিজ্য বন্ধ করে দেব। আমরা স্পেনের সঙ্গে কোনো কিছু করতে চাই না।”
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট ব্রেসেন্ট স্পেনের সঙ্গে সবধরনের কার্যক্রম বন্ধ করার প্রক্রিয়া শুরু করবেন।
