ট্রাম্প কেন ইরানে হামলা চালাল—প্রকাশ্য শুনানিতে জবাব চান ডেমোক্র্যাট

ট্রাম্প কেন ইরানে হামলা চালাল—প্রকাশ্য শুনানিতে জবাব চান ডেমোক্র্যাট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন ইরানে হামলার সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে প্রকাশ্যে শুনানি চান উইসকনসিনের ডেমোক্র্যাট সিনেটর টামি বাল্ডউইন। আজ বৃহস্পতিবার টেলিকনফারেন্সে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এ বিষয়ে বার্তাসংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, টামি বাল্ডউইনসহ আরও পাঁচজন ডেমোক্র্যাট সিনেটর ইতোমধ্যে ইরানে অনুমোদনহীন সামরিক হামলা ঠেকাতে ‘ওয়ার পাওয়ারস রেজ্যুলেশন’ দাখিল করেছেন।

সিনেটর বাল্ডউইন জানান, তিনি রিপাবলিকান দলের নেতা জন থুনের কাছে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে নিয়ে প্রকাশ্যে শুনানি আয়োজনের দাবি উপস্থাপন করেছেন।

তিনি বলেন, ‘তার নির্বাচনী এলাকার মানুষ জানতে চান ট্রাম্প কেন ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নিলেন। কিন্তু প্রেসিডেন্ট এখন পর্যন্ত এ বিষয়ে পরিষ্কার কোনো ব্যাখ্যা দিতে পারেননি।’

বাল্ডউইনের মতে, এই সংঘাত অবৈধ ও ইচ্ছাকৃতভাবে শুরু করা একটি যুদ্ধ। তিনি অভিযোগ করেন, ট্রাম্পের কাছে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার কোনো স্পষ্ট কৌশল নেই।

আরও পড়ুন