তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার ২০

তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার ২০

ইসরায়েলের কাছে তথ্য পাচারের অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেছে ইরান। তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিযোগ— ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলোর অবস্থানসংক্রান্ত তথ্য ইসরায়েলের কাছে পাঠিয়েছিল তারা।

পশ্চিম আজারবাইজান প্রদেশের প্রসিকিউটর দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জায়নিস্ট শাসনের সঙ্গে যুক্ত কয়েকটি ভাড়াটে নেটওয়ার্ককে শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

ইরানের সামরিক, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা স্থাপনার অবস্থানসহ বিভিন্ন তথ্য ইহুদি শত্রুর কাছে পাঠাচ্ছিল তারা। বিচারিক আদেশে তাদের গ্রেফতার করা হয়েছে বলেও জানানো হয় বিবৃতিতে।

আরও পড়ুন