ইরানের ওপর ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া অসম যুদ্ধের ১৬তম দিনে প্রতিশোধমূলক হামলা জোরদার করেছে তেহরান। রোববার (১৫ মার্চ) ইসরাইল লক্ষ্য করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে।
বৃহত্তর তেল আবিবের বনেই ব্রাক ও রামাত গান এলাকায় একটি ক্ষেপণাস্ত্র পড়েছে। ইসরাইলি পুলিশ জানিয়েছে, তারা বিভিন্ন স্থানে তদন্ত চালাচ্ছে, যেখানে রকেট এবং নিক্ষিপ্ত গোলার ধ্বংসাবশেষ পাওয়া গেছে।
‘টাইমস অব ইসরাইল’ এর প্রতিবেদনে বলা হয়েছে, কাঁচের টুকরোর আঘাতে একজন ব্যক্তি আহত হয়েছেন। এর আগে ইসরাইলি পুলিশ জানিয়েছিল যে এ হামলায় কেউ আহত হয়নি।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, ইসরাইলে ছোড়া সর্বশেষ রকেটটি একটি কেন্দ্রীয় শহরে আঘাত হেনেছে, যার ফলে একটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
