দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে ফেরত এনেছে ইউএস-বাংলা

দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে ফেরত এনেছে ইউএস-বাংলা

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স ২৭ জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ক্রুকে দেশে ফিরিয়ে এনেছে। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাবস্থা শুরু হওয়ার পর থেকে তারা সংযুক্ত আরব আমিরাতে আটকে ছিলেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, ওই ক্রুরা সেখানে অনিশ্চিত পরিস্থিতিতে দিন কাটাচ্ছিলেন। তাদের দেশে ফিরিয়ে এনে স্বজনদের উদ্বেগ কমানো হয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স দুবাই এয়ারপোর্ট অথরিটির অনুমতি সাপেক্ষে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।

আজ (৫ মার্চ) ইউএস-বাংলার একটি ফ্লাইট ৩৭৮ জন যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। অপর ফ্লাইটটি আগামীকাল শুক্রবার (৬ মার্চ) সকালে ঢাকায় অবতরণ করবে। বিশেষ ফ্লাইটগুলো ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন