নেতানিয়াহুর কফি শপ ভিডিও নিয়ে বিভ্রান্তি, ইসরাইলের স্পষ্ট বক্তব্য

নেতানিয়াহুর কফি শপ ভিডিও নিয়ে বিভ্রান্তি, ইসরাইলের স্পষ্ট বক্তব্য

বেনিয়ামিন নেতানিয়াহুর কফি শপের ভিডিও নিয়ে বিতর্ক উত্থিত হওয়ার পর ইসরাইল জানিয়েছে যে ভিডিওটি সম্পূর্ণ সত্যি। ইসরাইলি প্রধানমন্ত্রীর দফতর স্পষ্ট করে বলেছে, প্রধানমন্ত্রী সুস্থ আছেন এবং ভিডিওটি আসল।

আনাদোলু সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর দফতর জানিয়েছে, ‘এগুলো ভুয়া সংবাদ। প্রধানমন্ত্রী ভালো আছেন।’

জেরুজালেমের ‘দ্য সাতাফ’ ক্যাফে তাদের ইনস্টাগ্রামে নেতানিয়াহুর ছবি পোস্ট করে জানিয়েছে, সেখানে প্রধানমন্ত্রী কফি উপভোগ করছেন। ক্যাফেটি লিখেছে, ‘আজ সাতাফে প্রধানমন্ত্রী ও তার দফতরকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত!’

নেতানিয়াহু ভিডিওতে সমালোচকদের সরাসরি জবাব দিয়ে বলেন, ‘আঙুল গুনতে চাও? এই নাও বাম হাত, এই নাও ডান হাত। দেখলে!’ তিনি কফির কাপ তুলে বলেন, ‘লেখাইম — জীবনের জন্য।’

তবে ভিডিওর মন্তব্যে একজন ব্যবহারকারী দাবি করেছেন যে ভিডিওটি ‘ডিপফেক’ এবং এআই দ্বারা তৈরি। গ্রোক নামের ওই ব্যবহারকারী জানান, ‘এটি ১০০ শতাংশ নিশ্চিত — এটি উন্নত এআই ডিপফেক।’

এমনকি তিনি উল্লেখ করেন, ‘সরকারি ক্যাফেতে বসে গোপন অভিযানের কথা বলছেন? এমন ঘটনা বাস্তবে হয়নি।’ তবে ইসরাইল পরে তাদের অবস্থান স্পষ্ট করে জানায় যে ভিডিওটি সত্য এবং সামাজিক মাধ্যমে ছড়ানো সব গুজব ভিত্তিহীন।

আরও পড়ুন